আল-হিলালেই যোগ দিলেন নেইমার
কয়েকদিন আগে গণমাধ্যমে খবরে বলা হয়, নেইমার জুনিয়র। ইউরোপ ছেড়ে যাচ্ছিলেন। অবশেষে এলো আনুষ্ঠানিক ঘোষণা। সৌদি আরবের আল হিলালের উদ্দেশ্যে পিএসজি ছেড়েছেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার।
এর আগে, বিবিসি জানিয়েছিল, নেইমারের জন্য পিএসজিকে ৯ কোটি ইউরো দেবে আল হিলাল। পাশাপাশি শর্তসাপেক্ষে প্রাসঙ্গিক আরও কিছু অর্থ খরচ করতে হবে সৌদি লিগের এই ক্লাবকে।
ইতালির সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানিও জানিয়েছিলেন, আল হিলালের সঙ্গে নেইমারের দুই বছরের চুক্তি হয়েছে। যার মেয়াদ থাকবে জুন ৩০, ২০২৫ পর্যন্ত। বার্সা থেকে পিএসজিতে এসে দশ নম্বর জার্সি পেয়েছিলেন নেইমার। এবার প্যারিস ছাড়লেও তার জার্সি নম্বরে পরিবর্তন আসছে না। আল হিলালেও দশ নম্বর জার্সি পাবেন নেইমার। রোমানো আরও জানিয়েছেন, নেইমারের এই চুক্তিতে বার্সেলোনায় ধারে ফেরার কোনো শর্ত নেই। অর্থাৎ শুধু আল হিলালেই খেলবেন।
পিএসজিতে বছরে আড়াই কোটি ইউরো বেতন পেতেন নেইমার। আল হিলালে মৌসুমপ্রতি ১৬ কোটি ইউরো পাবেন, এমনটি শোনা যাচ্ছে।